Bihar Flood Situation: বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা, জলস্তর বেড়ে বন্যার কবলে বিহারের ১২টি জেলা

সুলতানগঞ্জ ও রতনপুর স্টেশনেরমাঝে রেললাইন ডুবে যাওয়ায় জামালপুর-ভাগলপুর রেল সেকশনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়াহয়েছে। ঐ অঞ্চলে রেল সেতুর গার্ডার ছুঁয়ে যাচ্ছে গঙ্গার জল।

Bihar Flood Situation: বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা, জলস্তর বেড়ে বন্যার কবলে বিহারের ১২টি জেলা
2209 Bihar Flood Situation Photo Credit: X@

গত কয়েকদিনে বিহারে বন্যা পরিস্থিতি জটিল আকার নিয়েছে। গঙ্গা ও অন্যান্য নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় পাটনা, বৈশালী ও বেগুসরাই সহ ১২টি জেলা বন্যার কবলে পড়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় ১০ লাখ মানুষ। সুলতানগঞ্জ ও রতনপুর স্টেশনেরমাঝে রেললাইন ডুবে যাওয়ায় জামালপুর-ভাগলপুর রেল সেকশনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়াহয়েছে। ঐ অঞ্চলে রেল সেতুর গার্ডার ছুঁয়ে যাচ্ছে গঙ্গার জল।রাজ্যে গত এক সপ্তাহ ধরে গঙ্গার জলস্তর অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে।বাতিল করা হয়েছে ভাগলপুর-দানাপুর ইন্টারসিটি এক্সপ্রেসও পাটনা-দুমকা এক্সপ্রেস-সহ চারটি ট্রেন । পূর্ব মধ্য রেলের সিপিআরও সরস্বতী চন্দ্র জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ১২টিরও বেশি ট্রেনকে অন্যপথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 22, 2024 01:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).