Bihar Assembly Election 2025: 'এনডিএ কম দামে মোবাইল ডেটা দিচ্ছে বলেই তৈরি হচ্ছে রিলের পর রিল, রোজগার হচ্ছে যুব সমাজের', নীতিশকে ক্রেডিট মোদীর

Bihar Assembly Election 2025: 'এনডিএ কম দামে মোবাইল ডেটা দিচ্ছে বলেই তৈরি হচ্ছে রিলের পর রিল, রোজগার হচ্ছে যুব সমাজের', নীতিশকে ক্রেডিট মোদীর
PM Modi's Statement For Bihar (Photo Credit: X)

বিহারে বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election 2025) প্রচার শুরু হয়েছে জোর কদমে। বিহার বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রচার শুরু করেছেন। মোদীর (PM Narendra Modi) প্রচারের শুরুতেই রিল এবং রিল সংস্কৃতির কথা উঠে আসে।

প্রধানমন্ত্রী বলেন, বিহারে যে হারে রিল তৈরি করছে যুব সমাজ, তার জন্য ভোল রোজগার হচ্ছে। রিল সংস্কৃতির যে উত্থান, তার ক্রেডিট এনডিএ সরকারের। এনডিএ সরকার এত কমে প্রত্যেকের কাছে যেভাবে ইন্টারনেট পৌঁছে দিচ্ছে, তার সুফল পাচ্ছেন বিহারের যুব সমাজ। কম দামে ডেটা পাওয়ায় বিহারে বসবাসকারী যুব সমাজ যেমন রিলের পর রিল তৈরি করছেন, তার জেরে তাঁরা আর্থিকভাবেও উন্নত হচ্ছেন। ফলে এর গোটা ক্রেডিট এনডিএ সরকারের কাছেই যাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী।

আর প্রধানমন্ত্রীর এই বক্তব্য এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে হু হু করে।

আরও পড়ুন: Bihar Assembly Election 2025: 'মুসলিমদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে'

শুনুন রিল সংস্কৃতি নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী মোদী...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 24, 2025 11:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).