Mock Drill: ফের মক ড্রিলের নির্দেশ, ৩১ মে পাকিস্তান সীমান্ত লাগোয়া অঞ্চলে চলবে শত্রুর হামলা থেকে বাঁচার 'ট্রিকস'

Mock Drill: ফের মক ড্রিলের নির্দেশ, ৩১ মে পাকিস্তান সীমান্ত লাগোয়া অঞ্চলে চলবে শত্রুর হামলা থেকে বাঁচার 'ট্রিকস'
Mock Drill (Photo Credit: X)

মক ড্রিলের (Mock Drill) নতুন তারিখ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার (Central Govt)। ৩১ মে ভারতের বেশ কয়েকটি রাজ্যে মক ড্রিল হবে বলে জানানো হয়েছে। জম্মু কাশ্মীর (Jammu And Kashmir), পাঞ্জাব (Punjab), হরিয়ানা (Haryana), গুজরাট (Gujarat), রাজস্থান (Rajasthan) এবং চণ্ডিগড়ে এই মক ড্রিল সম্পন্ন করা হবে। ভারতের পশ্চিম সীমান্তের যে রাজ্যগুলি পাকিস্তানের (Pakistan) কাছাকাছি অর্থাৎ সীমান্তের কাছে, সেখানে ৩১ মে মক ড্রিল হবে। জম্মু কাশ্মীর থেকে চণ্ডিগড়, এইসব রাজ্যের সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতে মক ড্রিল ফের নতুন করে হবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত বৃহস্পতিবার অর্থাৎ ২৯ মে মক ড্রিল হওয়ার কথা ছিল। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী পাকিস্তানের সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতে মক ড্রিল হবে বলে জানা যায়। তবে হঠাৎ করেই বাতিল হয় সেই নির্দেশ। এবার জানা যাচ্ছে, ২৯ মে এর পরিবর্তে ৩১ মে হবে মক ড্রিল।

আরও পড়ুন: Mock Drill: সীমান্তে ফের উত্তেজনা? বৃহস্পতিতে দেশে ফের মক ড্রিল, জেনে নিন কোন কোন জেলায়?

দেখুন মক ড্রিল সম্পর্কে কী জানা যাচ্ছে...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 29, 2025 08:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).