Bhutan PM Visit To India: আজ থেকে ৫দিনের ভারত সফরে ভুটানের প্রধানমন্ত্রী, দিল্লি বিমানবন্দরে দেখলেন বিশেষ অনুষ্ঠান (দেখুন ভিডিও)
বিদেশ মন্ত্রক জানিয়েছে ১৪ থেকে ১৮ মার্চ অবধি ভুটানের প্রধানমন্ত্রীর ভারত সফরের কথা। এই সময় টোবগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন ।
আজ (১৪ মার্চ, বৃহস্পতিবার) থেকে পাঁচ দিনের ভারত সফর করবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। জানুয়ারিতে শীর্ষ অফিসের দায়িত্ব নেওয়ার পর তার প্রথম বিদেশ সফরে ভারতে এসেছেন তিনি।বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে ১৪ থেকে ১৮ মার্চ অবধি ভুটানের প্রধানমন্ত্রীর ভারত সফরের কথা। এই সময় টোবগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন । তাঁর মুম্বই ভ্রমণেরও কথা রয়েছে৷ ভুটানের বিদেশমন্ত্রী, জ্বালানিমন্ত্রী এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রীদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল টোবগে-এর সঙ্গে থাকবেন।ভারতের বুকে পা দিয়ে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে দিল্লি বিমানবন্দরের বাইরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। দেখুন ভিডিও-
#WATCH | Prime Minister of Bhutan, Dasho Tshering Tobgay watches a cultural performance outside Delhi Airport as he arrives in India on an official visit at the invitation of Prime Minister Narendra Modi. pic.twitter.com/mIlSqNlVJg
— ANI (@ANI) March 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 14, 2024 04:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

