Bharat Jodo Nyaya Yatra: মিলছে না বকেয়া টাকা, ভারত জোড়ো ন্যায় যাত্রায় গাড়ি দিয়ে বিপাকে গাড়ি মালিক ও চালকরা (দেখুন ভিডিও)
ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে গত ১৪ জানুয়ারী ২০২৪ মনিপুরের থৌবাল থেকে শুরু করে ১৬ মার্চ ২০২৪ ভারতের পূর্ব-পশ্চিমের রাজ্য মুম্বইয়ে শেষ হয়েছিল ইউনাইটিং ইন্ডিয়া ফর জাস্টিস মার্চ বা ভারত জোড়ো ন্যায় যাত্রা। জাতীয় রাজনীতিতে এই যাত্রায় কংগ্রেস কতটা লাভবান হবে তা বোঝা যাবে আগামী লোকসভা নির্বাচনে। তবে নির্বাচনের আগে আয়কর দফতরের নোটিশ নিয়ে বিড়ম্বনা কাটার আগেই নতুন অস্বস্তি কংগ্রেস শিবিরে। উত্তরপ্রদেশের বুলন্দশহর বা অনুপশহরে ভারত জোড়ো ন্যায় যাত্রায় ব্যবহৃত যানবাহনের চালকরা দাবি করেছেন যে গোটা যাত্রার জন্য তাঁদের এখনও কোন অর্থ প্রদান করা হয়নি। লক্ষ লক্ষ টাকার বকেয়া রয়েছে কংগ্রেসের কাছে। দেখুন কী বলছে তাঁরা-
Bulandshahr, Anupshahr: Drivers of the vehicles used in The Bharat Jodo Nyaya Yatra claim to be not paid, dues worth lakhs of rupees. pic.twitter.com/B2dem3ni4P
— IANS (@ians_india) April 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 03, 2024 10:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

