Bengaluru: রাস্তা মেরামতি চলাকালীন গাড়ির ধাক্কায় ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি, মৃত্যু অন্তঃসত্ত্বা মহিলার

মেরামতি চলাকালীন ওই জেসিবি রিভার্স গিয়ারে গিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। খুঁটিটি ভেঙে আছড়ে পড়ে। ওই সময়েই রাস্তা পার হচ্ছিলেন দুই মহিলা। খুঁটি সোজা এসে পড়ে তাঁদের মাথার উপর।

Bengaluru: রাস্তা মেরামতি চলাকালীন গাড়ির ধাক্কায় ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি, মৃত্যু অন্তঃসত্ত্বা মহিলার
Representative Image (Photo Credit: File)

বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা। রাস্তার মাঝে ভেঙে পড়ল আস্ত বিদ্যুতের খুঁটি (Electric Pole)। পথচলতি দুই মহিলার মাথার উপর তা আছড়ে পড়ল। সোমবার রাতে বেঙ্গালুরুর (Bengaluru) বাইয়াপ্পানাহল্লির সুদ্দুগুন্টেপাল্যা মেইন রোডে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে দুই মহিলার মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, রাস্তা মেরামতির কাজ চলছিল। আনা হয়েছিল জেসিবি। মেরামতি চলাকালীন ওই জেসিবি রিভার্স গিয়ারে গিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। খুঁটিটি ভেঙে আছড়ে পড়ে। ওই সময়েই রাস্তা পার হচ্ছিলেন দুই মহিলা। খুঁটি সোজা এসে পড়ে তাঁদের মাথার উপর। গুরুতর চোট পান দুজনেই। দ্রুত তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে দুই মহিলারই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা ছিলেন বলেও জানা গিয়েছে।

বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে মৃত্যু অন্তঃসত্ত্বা মহিলারঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 18, 2025 11:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).