Bengaluru: রাস্তায় ওভারটেক করা নিয়ে বচসা, বাইক আরোহীকে পিষে মারল গাড়ি চালক
এই ঘটনায় অভিযুক্ত গাড়ি চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে চালকসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নয়াদিল্লিঃ প্রকাশ্যে রাস্তায়(Road) গাড়ি দিয়ে বাইক আরোহীকে(Biker)পিষে মারল এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর(Bengaluru) বিদ্যারণ্যপুরা এলাকায়। পুলিশ জানিয়েছে, রাস্তায় বাইক আরোহী এবং গাড়িচালকের মধ্যে ওভারটেক(Overtake) করা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। সেই বচসা ক্রোধে পরিণত হয়। এরপরই বাইক আরোহীকে গাড়ি দিয়ে ধাক্কা মারে গাড়িচালক। একপ্রকার তাঁকে পিষে দেওয়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনাটি। এই ঘটনায় অভিযুক্ত গাড়ি চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে চালকসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গাড়ির ধাক্কায় বাইকআরোহীর মৃত্যু
Bengaluru Man Dies After Angry Driver Chases, Rams Bike. Incident On CCTV https://t.co/iLP5UF3k95
NDTV's @PratibaRaman with more details pic.twitter.com/1Ruz5kwJ3Q
— NDTV (@ndtv) August 22, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 22, 2024 02:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

