Baba Siddique Murder Case: আগে যাকে পাবে তাঁকে খুন, বাবা একা নন ছেলে জিশানও আততায়ীদের নিশানায় ছিলেন
জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানিয়েছে, বাবা সিদ্দিকি এবং ছেলে জিশান দুজনেই তাদের নিশানায় ছিলেন। বাবা-ছেলের মধ্যে সামনে যাকে পাবে তাঁকেই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল তাদের।
Baba Siddique Murder Case: বাবা সিদ্দিকি একা নন, ছেলে জিশান সিদ্দিকিও আততায়ীদের নিশানায় ছিলেন। এনসিপি নেতা (অজিতপন্থী) তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবা সিদ্দিকিকে (Baba Siddique) শনিবার রাতে তাঁর ছেলের অফিসের বাইরে গুলি করে খুন করা হয়। দুই অভিযুক্ত এবং এক চক্রীকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানিয়েছে, বাবা সিদ্দিকি এবং ছেলে জিশান দুজনেই তাদের নিশানায় ছিলেন। বাবা-ছেলের মধ্যে সামনে যাকে পাবে তাঁকেই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল তাদের। জিশান এবং বাবা সিদ্দিকি দুজনকেই খুনের বরাত দেওয়া হয়েছিল বলে জেরায় পুলিশকে জানিয়েছে অভিযুক্তরা। নির্দেশ মতই শনিবার রাতে নির্মল নগর এলাকায় অফিসের বাইরে বাবা সিদ্দিকিকে দেখতে পেয়ে গুলি চালায় দুষ্কৃতীরা। মুম্বই পুলিশের হাতে আসা চাঞ্চল্যকর তথ্যে নড়েচড়ে বসেছে প্রশাসন।
আরও পড়ুনঃ বাবা সিদ্দিকিকে গুলি করার আগে নিরাপত্তাকর্মীর চোখে 'পেপার স্প্রে', গভীর চক্রান্তের শিকার এনসিপি নেতা
নিশানায় ছিল ছেলে জিশানও...
Baba Siddiqui murder case | Zeeshan Siddiqui, son of Baba Siddiqui had received threats a few days before the incident took place. The accused told during interrogation that both Zeeshan and Baba Siddiqui were on the target and they were ordered to fire on anyone they found.…
— ANI (@ANI) October 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

