Atul Subhash Suicide Case: অতুলের মৃত্যুর পরই বাড়ি ফাঁকা, 'বেপাত্তা' নিকিতা সিংঘানিয়া, ৩ দিনের মধ্যে বেঙ্গালুরুতে হাজিরার নির্দেশ পুলিশের

Atul Subhash Suicide Case: অতুলের মৃত্যুর পরই বাড়ি ফাঁকা, 'বেপাত্তা' নিকিতা সিংঘানিয়া, ৩ দিনের মধ্যে বেঙ্গালুরুতে হাজিরার নির্দেশ পুলিশের
Techie Atul Subhash Dies by Suicide (Photo Credits: X)

বেঙ্গালুুরু (Bengaluru) থেকে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) পৌঁছেছে পুলিশ নিকিতা সিংঘানিয়ার (Nikita Singhania) খোঁজে। অতুল সুভাষের মৃত্যু নিয়ে যখন গোটা দেশ তোলপাড়, সেই সময় বেঙ্গালুরু থেক উত্তরপ্রদেশে পৌঁছয় পুলিশের একটি দল। উত্তরপ্রদেশে গেলেও বেঙ্গালুরু পুলিশ অতুল সুভাষের (Atul Subhash) স্ত্রীর দেখা পায়নি। ফলে বেঙ্গালুরু পুলিশের ওই দলটি মৃত ইঞ্জিনিয়রের স্ত্রীর বাড়িতে নোটিশ আটকে দেয়। বাড়ির দরজা খটখট করেও যখন কারও সাড়া মেলেনি, সেই সময় পুলিশ ওই নোটিশ নিকিতা সিংঘানিয়ার বাড়ির গেটে আটকে দেয়। অতুল সুভাষের স্ত্রী নিকিতা সিংঘানিয়াকে আগামী ৩ দিনের মধ্যে বেঙ্গালুরুতে হাজির হতে হবে। বসতে হবে পুলিশের সামনে। বিশেষ কারণেই নিকিতা সিংঘানিয়াকে আগামী ৩ দিনের মধ্যে বেঙ্গালুরু পুলিশের সামনে হাজিরা দিতে হবে বলে জানানো হয়। সম্প্রতি ২৪ পাতার সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেন তথ্য প্রযুক্তি ইঞ্জিনিয়র অতুল সুভাষ। স্ত্রীর বিরুদ্ধ মানসিক হেনস্থার অভিযোগ তুলে আত্মহত্যা করেন অতুল সুভাষ নামের ওই তথ্য প্রযুক্তি ইঞ্জিনিয়র। যে খবর প্রকাশ্যে আসতেই গোটা দেশ জুড়ে শুরু হয়ে যায় তোলপাড়।

আরও পড়ুন: Atul Subhash Suicide Case: অতুলের মৃত্যুর পর পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছে নিকিতা সিংঘানিয়ার পরিবার? দেখুন ভিডিয়ো

নিকিতা সিংঘানিয়ার বাড়িতে গিয়েও পুলিশ তাঁর দেখা পায়নি...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 13, 2024 12:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).