Attempt to Rape on Moving Train: চলন্ত ট্রেনের কামরায় ধর্ষণের চেষ্টা, নিজেকে রক্ষা করতে ঝাঁপ তরুণীর, তারপর...

নিজেকে ধর্ষণ হওয়া থেকে বাঁচাতে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিলেন তরুণী। ধর্ষণ হওয়া থেকে তো রক্ষা পেলেন কিন্তু চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেওয়ায় গুরুতর চোট পেয়েছেন অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার বাসিন্দা বছর তেইশের তরুণী।

Attempt to Rape on Moving Train: চলন্ত ট্রেনের কামরায় ধর্ষণের চেষ্টা, নিজেকে রক্ষা করতে ঝাঁপ তরুণীর, তারপর...
Attempt to Rape on Moving Train (Photo Credits: X)

ট্রেনের কামরার মধ্যে তরুণীকে ধর্ষণের চেষ্টা। নিজেকে ধর্ষণ হওয়া থেকে বাঁচাতে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিলেন তরুণী। ধর্ষণ হওয়া থেকে তো রক্ষা পেলেন কিন্তু চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেওয়ায় গুরুতর চোট পেয়েছেন অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার বাসিন্দা বছর তেইশের তরুণী। রেললাইনের ধারে আহতকে দেখে পথচলতিরাই অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। হায়দরাবাদের কোম্পালিতে শনিবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে ঘটেছে এই ঘটনা। ২৫ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ভারতীয় ন্যায় সংহিতার অধীনে দায়ের হয়েছে মামলা। তদন্ত শুরু করেছে পুলিশ। চিকিৎসাধীন তরুণী পুলিশকে জানিয়েছেন, অভিযুক্ত যুবককে তিনি শনাক্ত করতে পারবেন।

ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ তরুণীরঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 24, 2025 01:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).