Violence In Junagardh: জুনাগড়ে দখল বিরোধী অভিযানে এসে পুলিশ -জনতা খন্ডযুদ্ধ, নিহত এক সাধারণ পথচারী (দেখুন ভিডিও)
পাথরের আঘাতে এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জুনাগড়ের এস পি রবি তেজা ভাসমসেট্টি। তবে পোস্টমর্টেম রিপোর্টের পর তা পরিষ্কার হবে।
মাজেওয়াদি গেটের কাছে জমি দখল করে গড়ে ওঠা একটি মসজিদকে ৫ দিনের মধ্যে বৈধ নথি উপস্থাপনের জন্য নোটিশ দিয়েছিল জুনাগড় মিউনিসিপ্যাল কর্পোরেশন। এরপরেই গতকাল (১৬ জুন)সেখানে প্রতিবাদ জানাতে প্রায় ৫০০ থেকে ৬০০ লোক জড়ো হয়ে যায়। জুনাগড়ের রাস্তা অবরোধ করে তারা।পুলিশ উত্তেজিত জনতাকে রাস্তা অবরোধ না করার জন্যঅনুরোধ করতে থাকে। রাত বাড়তে থাকলে জনতার ক্ষোভও বেড়ে যায়। এরপর রাত ১০.১৫ মিনিট থেকে পুলিশকে আক্রমণ করে ইট ছোড়া শুরু হয়। ভিড়কে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এ ঘটনায় অনেক পুলিশকর্মী আহত হয়েছেন। পাথরের আঘাতে এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জুনাগড়ের এস পি রবি তেজা ভাসমসেট্টি। তবে পোস্টমর্টেম রিপোর্টের পর তা পরিষ্কার হবে। পাথর ছোড়ার ঘটনায় ইতিমধ্যে ১৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও তদন্ত চলছে।
দেখুন কাল রাতের জনতা-পুলিশ খন্ডযুদ্ধের ভিডিও-
#WATCH | Stones pelted, cops injured after a mob protest against the anti-encroachment drive in Gujarat's Junagadh last night
(Note: Abusive language) pic.twitter.com/8wRw0YgO3z
— ANI (@ANI) June 17, 2023
১৬ জুন রাতে দখল বিরোধী অভিযানে পুলিশ এবং জনতার খন্ডযুদ্ধের পর মাজেওয়াদি গেটের সকালের দৃশ্য এল সামনে। দেখুন সেই ছবি-
#WATCH | Gujarat: Morning visuals from near Majewadi Gate in Junagadh, where police and mob clashed last night during an anti-encroachment drive https://t.co/2ezmjvKkb6 pic.twitter.com/ZMyie2krKk
— ANI (@ANI) June 17, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 17, 2023 10:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

