Anil Ambani: ঋণ প্রতারণা মামলায় ৯ ঘণ্টা টানা জেরে শেষে ইডি অফিস থেকে বের হলেন অনিল আম্বানি
ঋণ প্রতারণা মামলায় ইডি-র সন্দেহের চোখে এক সময় দেশের ধনকুবের শিল্পপতি অনিল আম্বানি। ১৭ হাজার কোটি টাকার ঋণ প্রতারণা কাণ্ডে জেরার মুখোমুখি হতে এদিন অনিল আম্বানি ইডি-র অফিসে আসেন। এরপর দীর্ঘ ৯ ঘণ্টা চলে জেরা। রাত ৯টা নাগাদ তিনি ইডি-র অফিস ছাড়েন।
Anil Ambani: ঋণ প্রতারণা মামলায় ইডি (ED)-র জালে দেশের এক সময়ের ধনকুবের শিল্পপতি অনিল আম্বানি। ১৭ হাজার কোটি টাকার ঋণ প্রতারণা কাণ্ডে জেরার মুখোমুখি হতে এদিন অনিল আম্বানি দিল্লিতে ইডি (ED)-র অফিসে আসেন। এরপর দীর্ঘ ৯ ঘণ্টা চলে জেরা। রাত ৯টা নাগাদ তিনি ইডি-র অফিস ছাড়েন। অনিল আম্বানির বিরুদ্ধে অভিযোগ ২০১৭-২০১৯ সালের মধ্যে রিলায়ন্স গ্রুপ অফ কোম্পানিসের চারটি সংস্থার নাম করে ভুয়ো গ্যারেন্টার দেখিয়ে ১৭ হাজার কোটি টাকার ঋণ নেওয়া হয়। ২০২২ সালে সিবিআই এই মামলায় রিলায়েন্স গ্রুপ অফ কোম্পানিজের নামে দুটি এফআইআর দায়ের করে। গত মাসে ইডি অনিল আম্বানির রিলায়েন্সের ৩৫টি অফিস ও ২৫ জন কর্তার বাড়িতে হানা দিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছিল।
দেখুন ভিডিও
#WATCH | Delhi: Anil Ambani leaves from the Enforcement Directorate office after around 9 hours of questioning.
He was summoned for questioning as part of ED's ongoing probe into an alleged Rs 17,000-crore loan fraud case. pic.twitter.com/GYy20RwUM8
— ANI (@ANI) August 5, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 05, 2025 09:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

