Police Save Driver's Life Video: কড়া রোদে হঠাৎ হার্ট অ্যাটাক, একটানা চেষ্টায় গাড়ি চালকের প্রাণ বাঁচাল পুলিশ, দেখুন ভিডিয়ো
গাড়ি চালকের প্রাণ বাঁচালেন পুলিশ কর্মী (Police)। প্রচণ্ড রোদ এবং তাপে হঠাৎ করে এক গাড়ি চালক রাস্তার মাঝে সজ্ঞাহীন হয়ে পড়েন। কোনওরকম সাড়া শব্দ তাঁর ছিল না। যা দেখতে পেয়ে তাঁর কাছে ছুটে যান এক পুলিশ কর্মী। হার্ট অ্যাটাকে (Heart Attack) যাতে গাড়ি চালকের প্রাণ না যায়, সে বিষয়ে সমস্ত চেষ্টা শুরু করেন অন্ধ্রপ্রদেশের ওই পুলিশ কর্মী। সেই সঙ্গে ১১২ (এমার্জেন্সি) নম্বরে ফোন করে। আপৎকালীন নম্বরে ফোন করতেই সেখানকার কর্মীরা সংশ্লিষ্ট জায়গায় এসে হাজির হন। সেই সঙ্গে ওই পুলিশ কর্মীর অফুরন্ত চেষ্টায় গাড়ির চালকের নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে পড়তে শুরু করে। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) নন্দিগামা এলাকায় এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য শুরু হয়। নন্দিগামায় যে ব্যক্তির হার্ট অ্যাটাক হয়, তাঁর প্রাণ রক্ষা করেন বিজয়ওয়াড়া সিটি পুলিশ। যে ভিডিয়ো (Video) প্রকাশ্যে আসতেই পুলিশের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন সাধারণ মানুষজবন। এমনকী পুলিশই এই সমাজের সঠক বন্ধু বলেও মন্তব্য করেন অনেকে।
গাড়ি চালকের প্রাণ রক্ষা পুলিশের...
#APPolice Always There In Times Of Crisis.
An RTC driver suffered a sudden cardiac arrest near the old bus stand in Nandigama. Responding to a 112 emergency call, the police swiftly arrived, administered CPR, and saved his life before ensuring his prompt hospitalization.(1/2) pic.twitter.com/RadKWZLTon
— Andhra Pradesh Police (@APPOLICE100) February 25, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 25, 2025 03:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

