Anant Ambani and Radhika Merchant Wedding Date: মুম্বইতে ১২ জুলাই অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ে, দেখুন 'মঙ্গল অনুষ্ঠানের' কার্ড

Anant Ambani and Radhika Merchant Wedding Date: মুম্বইতে ১২ জুলাই অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়ে, দেখুন 'মঙ্গল অনুষ্ঠানের' কার্ড
Anant Ambani, Radhika Merchant (Photo Credit: Instagram/ANI/Twitter)

আগামী ১২ জুলাই বসতে চলেছে অনন্ত আম্বানি (Anant Ambani ) এবং রাধিকা মার্চেন্টের (Radhika Merchant ) বিয়ের আসর। মুম্বইতেই হবে অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠান। বিকেসির জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আম্বানি পরিবারের কনিষ্ঠ-পুত্রের সঙ্গে চার হাত এক হবে রাধিকা মার্চেন্টের। হিন্দু বৈদিক রীতি অনুসরণ করেই অনন্ত-রাধিকার বিয়ে হবে বলে জানানো হয় পরিবারের তরফে। আম্বানি পরিবারের তরফে জানানো হয়, ১২ জুলাই হবে অনন্ত-রাধিকার বিবাহ পর্বের মূল অনুষ্ঠান। নব দম্পতির আশীর্বাদ পর্ব হবে ১৩ জুলাই। মঙ্গল উৎসব অর্থাৎ অনন্ত-রাধিকার রিসেপশন হবে ১৪ জুলাই। অনুষ্ঠানের ৩ দিনই ভারতীয় ঐতিহ্যশালী পোশাক, ভারতীয় ফর্মাল পোশাক এবং ভারতীয় চিক পোশাকে অতিথিরা হাজির হবেন বলে জানানো হয়। মুকেশ এবং নীতা আম্বানির তরফে ছোট ছেলের বিয়ে এবং রিসেপশনের অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই।

আরও পড়ুন: Anant Ambani-Radhika Merchant Wedding: ইতালি থেকে সুইজারল্যান্ড, ক্রুজে চেপে অনন্ত-রাধিকার বিবাহ অভিযান

দেখুন ট্য়ুইট...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 30, 2024 12:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).