Amit Shah: বড় পরিকল্পনা অমিত শাহর, ফাঁস করলেন এবারে, দেখুন

Amit Shah: বড় পরিকল্পনা অমিত শাহর, ফাঁস করলেন এবারে, দেখুন
Amit Shah (Photo Credit: X/IANS)

বড় পরিকল্পনা প্রকাশ করলেন অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী খোলসা করে জানান, অবসর গ্রহণের পর তিনি কী করবেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, অবসর গ্রহণের পর তিনি বেদ (Vedas), উপনিষদ (Upanishads) পড়ে সময় কাটাবেন। সেই সঙ্গে করবেন চাষবাস (Natural Farming)। সার দিয়ে নয়, একেবারে প্রাকৃতিকভাবে চাষআবাদ করবেন বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, সার সমৃদ্ধ গমের আটার রুটি খেলে ওবেসিটি বাড়ে। থাইরয়েডও বাড়ে। শরীরের নানা অসুখবিসুখ বেড়ে যায়। যা অবশ্যে প্রথম দিকে বোঝা যায় না একেবারেই। পরে যখন বয়স বাড়তে শুরু করে, সেই সময় উপলব্ধি হয়, সার প্রয়োগ করে যে সমস্ত চাষবাস করা হয়, সেখান থেকে শরীরের কতটা ক্ষতি হয়। তাই অবসর গ্রহণের পর তিনি বেদ, উপনিষদ যেমন পড়বেন, তেমনি চাষআবাদ করেও সময় কাটাবেন বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অবসর গ্রহণের পর কী করবেন, শুনুন যা বললেন অমিত শাহ...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 09, 2025 05:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).