Air India Flight Crash: আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় আহত এক যাত্রীর সঙ্গে দেখা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় (Air India Flight Crash) আশঙ্কা করা হচ্ছিল যে সমস্ত বিমানযাত্রীর মৃত্যু হয়েছে।

Air India Flight Crash: আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় আহত এক যাত্রীর সঙ্গে দেখা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় (Air India Flight Crash) আশঙ্কা করা হচ্ছিল যে সমস্ত বিমানযাত্রীর মৃত্যু হয়েছে। কিন্তু এই দুর্ঘটনার সময় আশ্চর্যজনকভাবে বেঁচে ফিরলেন ইকনোমি ক্লাসের ১১এ সিটের যাত্রী বিশ্বাস কুমার রমেশ। জানা যাচ্ছে, দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগে এমার্জেন্সি এক্সিট থেকে ঝাঁপ দিয়ে এই যাত্রায় বেঁচে যান তিনি। তবে তাঁর দাদা অজয় কুমার রমেশের এই দুর্ঘটনায় মৃত্যু হয়। দুর্ঘটনার থেকে বেঁচে ফিরে হাঁটতে হাঁটতেই অ্যাম্বুলেন্সে ওঠেন তিনি। বর্তমানে ওই যুবক ভর্তি আহমেদাবাদের সিভিল হাসপাতালে। সেখানে তাঁর সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সঙ্গে দুর্ঘটনার জেরে যে সমস্ত এলাকাবাসী আহত হয়েছেন, তাঁদের সঙ্গেও দেখা করেন তিনি।

দেখুন ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).