Afghanistan Crisis: আফগানিস্তান থেকে দেশে ফিরলেন ১৪৬ জন ভারতীয়

দোহা হয়ে ১৪৬ জন ভারতীয় আফগানিস্তান (Afghanistan Crisis) দেশে ফিরলেন আজ। এই ১৪৬ জনের প্রত্যেকেই বিভিন্ন ফ্লাইটে দিল্লিতে (Delhi) এসে পৌঁছেছেন৷

Afghanistan Crisis: আফগানিস্তান থেকে দেশে ফিরলেন ১৪৬ জন ভারতীয়
আফগানিস্তান থেকে ফেরত ভারতীয় (Photo Credits: ANI)

দোহা হয়ে ১৪৬ জন ভারতীয় আফগানিস্তান (Afghanistan Crisis)  দেশে ফিরলেন আজ। এই ১৪৬ জনের প্রত্যেকেই বিভিন্ন ফ্লাইটে দিল্লিতে (Delhi) এসে পৌঁছেছেন৷ আমেরিকা, কাতার, তাজিকিস্তান সহ বন্ধু দেশগুলির সঙ্গে সমন্বয় বজায় রেখে আফগানিস্তানে আটকে থাকা নাগরিকদের ফেরানোর অভিযান চালাচ্ছে ভারত।  আফগানিস্তান থেকে এদি দেশে ফিরে আসা যাত্রী সুনীল জানালেন, গত ১৪ আগস্ট আফগানিস্তান থেকে মার্কিন দূতাবাসের একটি বিমান তাঁদের উদ্ধার করে কাতারে নিয়ে আসা হয়৷ গত কয়েকটা দিন সেখানে সেনা বেসেই ছিলেন৷ তারপর মার্কিন দূতাবাসের তরফে ভারতীয় দূতাবাসের (Indian Embassy) সঙ্গে বার্তালাপ হয়৷ এবং ভারতীয় দূতাবাসের তরফে আমাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে৷ 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 23, 2021 09:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).