Kerala Legislative Bye-Election: কেরল বিধানসভা উপনির্বাচনে লড়বে তৃণমূল, প্রার্থীর নাম ঘোষণা ঘাসফুল শিবিরের

কেরলের নীলাম্বুর বিধানসভা আসনের বিধায়ক ছিলেন পিভি আনোয়ার। চলতি বছরের জানুয়ারিতেই ডিএমকে ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। ওই আসনের বিধানসভা উপনির্বাচনের জন্যে আনোয়ারের উপরেই ভরসা রাখছে দল।

Kerala Legislative Bye-Election: কেরল বিধানসভা উপনির্বাচনে লড়বে তৃণমূল, প্রার্থীর নাম ঘোষণা ঘাসফুল শিবিরের
PV Anvar and Abhishek Banerjee and (Photo Credits: X)

কেরল বিধানসভা উপনির্বাচনে (Kerala Legislative Bye-election) প্রার্থী দিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। পিভি আনোয়ারকে (PV Anvar) কেরলের নীলাম্বুর কেন্দ্র থেকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির। কেরলের (Kerala) আসনে এবার লড়াই করবে তৃণমূল। আগামী ১৯ জুন দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা কেন্দ্রগুলোতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, কেরলের নীলাম্বুর (Nialmbur) বিধানসভা আসনের বিধায়ক ছিলেন পিভি আনোয়ার। চলতি বছরের জানুয়ারিতেই ডিএমকে ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। ওই আসনের বিধানসভা উপনির্বাচনের জন্যে আনোয়ারের উপরেই ভরসা রাখছে দল। তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে সেই খবর প্রকাশ করে জানানো হয়, দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুপ্রেরণা এবং নির্দেশনায় আসন্ন কেরল বিধানসভা উপনির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নীলাম্বুর আসনের জন্যে পিভি আনোয়ারকে প্রার্থী করছে।

কেরলে বিধানসভা উপনির্বাচনে লড়বে তৃণমূল

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 01, 2025 04:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).