ALL India Conference Of Police: ডিজি ও আই জি-দের তিনদিনের সর্ব ভারতীয় সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (দেখুন টুইট)
নতুন ফৌজদারি আইন কার্যকর করার ব্যাপারে মত বিনিময় করবেন পুলিশের ডিজি ও আইজিরা। কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই ও ডিফফেক-এর মতো নতুন প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করা নিয়েও এই সম্মেলনে আলোচনা হবে
রাজস্থানের জয়পুরে আগামীকাল শুরু হচ্ছে পুলিশের ডিজি ও আই জি-দের সর্ব ভারতীয় সম্মেলন। তিনদিনের এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন শনি ও রবিবার। সাইবার অপরাধ সহ অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়, পুলিশী ব্যবস্থা, প্রযুক্তি,সন্ত্রাসবাদ দমন, বাম চরমপন্থা এবং জেলখানা সংস্কারের মতো বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে।
নতুন ফৌজদারি আইন কার্যকর করার ব্যাপারে মত বিনিময় করবেন পুলিশের ডিজি ও আইজিরা। কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই ও ডিফফেক-এর মতো নতুন প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করা নিয়েও এই সম্মেলনে আলোচনা হবে।উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং শীর্ষ আধিকারিকরা।
🔸Prime Minister @narendramodi to attend All India Conference of Director Generals/ Inspector Generals of Police on 6-7 January
🔸Wide range of policing and internal security issues to be discussed
🔸Road map for implementation of the new criminal laws to be deliberated during…
— PIB India (@PIB_India) January 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 04, 2024 04:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

