Chennai Airports: রানওয়েতে হাঁটু সমান জল, কাল সকাল পর্যন্ত পুরোপুরি বন্ধ চেন্নাই বিমানবন্দর
ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে চেন্নাই পুরোপুরি বিপর্যস্ত। শহরের বেশীরভাগ রাস্তায় জমে আছ। প্রায় অর্ধেকের বেশী চেন্নাই জলের তলায়।
ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে চেন্নাই পুরোপুরি বিপর্যস্ত। শহরের বেশীরভাগ রাস্তায় জমে আছ। প্রায় অর্ধেকের বেশী চেন্নাই জলের তলায়। এদিন সকালেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দের ভিতরে ঢুকে পড়েছিল জল। হাঁটু সমান জলে দাঁড়িয়ে ছিল বেশ কয়েকটি বিমান। তারই মধ্যে অসহায় অবস্থায় দাঁড়িয়ে ছিলেন বিমানবন্দরের বেশ কয়েকজন কর্মী।
এদিন সন্ধ্যায় বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা করল, আগামিকাল, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত বিমানবন্দরের সব কাজ বন্ধ থাকবে। বিমান ওঠানামা করার পরিস্থিতি নেই। বিমানবন্দরে আটকে পড়েছেন বেশ কয়েকজন যাত্রী। বেশ কয়েকজন বিদেশীও বিমান ধরতে এসে আটকে পড়েছেন।
দেখুন ভিডিয়ো
VIDEO | Runway at Chennai Airport inundated amid incessant rainfall in the city, triggered by Cyclone Michaung. pic.twitter.com/Cx6583pZgG
— Press Trust of India (@PTI_News) December 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 04, 2023 08:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

