Air India Flight AI-171 Crash: এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 দুর্ঘটনার একদিন পর বিমানবন্দরে স্বাভাবিকভাবে বিমান চলাচল শুরু হওয়ার রানওয়ের দৃশ্য।

Air India Flight AI-171 Crash: এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 দুর্ঘটনার একদিন পর বিমানবন্দরে স্বাভাবিকভাবে বিমান চলাচল শুরু হওয়ার রানওয়ের দৃশ্য।
Flight Operations Start (Photo Credit: X@PTI_News)

সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে ওড়ার কিছু ক্ষণের মধ্যে লোকালয়ে ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ বিমান। ভিডিয়োয় দেখা যায় ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। ভয়াবহ দুর্ঘটনার পর আহমেদাবাদ এর সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। কোনও বিমানই বৃহস্পতিবার আর বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে ওড়ে নি বা অবতরণ করে নি। তবে আজ সকাল থেকে স্বাভাবিক হয়েছে বিমান পরিষেবা। রানওয়ে থেকে উড়তে দেখা গেছে বিমান।

স্বাভাবিক হল সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর

দুর্ঘটনার পরই এয়ার ইন্ডিয়া বিবৃতি দিয়ে জানায়, ওই বিমানে ২৪২ জন যাত্রী এবং ১২জন ক্রু মেম্বার ছিলেন। যাত্রিদের মধ্যে কে কোন দেশে ছিলেন, জানানো হয়েছে তাও। বিমান সংস্থা জানিয়েছে, ওই বিমানে ১৬৯জন ভারতীয়, ৫৩জন ব্রিটিশ, ১জন কানাডিয়ান এবং ৭জন পর্তুগিজ ছিলেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এয়ার ইন্ডিয়া যাত্রীদের জন্য একটি হটলাইন নম্বর ১৮০০ ৫৬৯১ ৪৪৪ শেয়ার করেছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 13, 2025 11:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).