India’s Got Latent Controversy: বন্ধ করা হোক 'ইন্ডিয়াস গট লেটেন্ট', ইউটিউব শোয়ের উপর নিষেধাজ্ঞা চেয়ে অমিত শাহকে চিঠি সিনে ওয়ার্কার্সের

কমেডি শোয়ে এসে রসিকতার নামে মা-বাবার যৌন সম্পর্ক নিয়ে রণবীর যে কুরুচিকর মন্তব্য করেছেন তা সব রকম শালীনতার মাত্রা ছাড়িয়েছে, দাবি তুলে সরব হয়েছেন দেশবাসী।

India’s Got Latent Controversy: বন্ধ করা হোক 'ইন্ডিয়াস গট লেটেন্ট', ইউটিউব শোয়ের উপর নিষেধাজ্ঞা চেয়ে অমিত শাহকে চিঠি সিনে ওয়ার্কার্সের
India’s Got Latent (Photo Credits: X)

ক্রমশ আরও বিপাকে কৌতুক শিল্পী সময় রায়নার (Samay Raina) ইউটিউব শো 'ইন্ডিয়াস গট লেটেন্ট'এর (India’s Got Latent)। সদ্য এই অনুষ্ঠানে অতিথি তথা বিচারক হয়ে এসেছিলেন আর এক ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। কমেডি শোয়ে এসে রসিকতার নামে মা-বাবার যৌন সম্পর্ক নিয়ে রণবীর যে কুরুচিকর মন্তব্য করেছেন তা সব রকম শালীনতার মাত্রা ছাড়িয়েছে, দাবি তুলে সরব হয়েছেন দেশবাসী। একাধিক অভিযোগ দায়ের হয়েছে 'বিয়ার সাইসেপস' ওরফে রণবীরের বিরুদ্ধে। এমতাবস্থায় অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের (AICWA) তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি পাঠিয়ে ইউটিউব শো 'ইন্ডিয়াস গট লেটেন্ট' নিষিদ্ধ করার অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে অনুষ্ঠানের নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুনঃ আরও বিপাকে রণবীর এলাহাবাদিয়া, পুলিশ পৌঁছে গেল ইউটিউবারের মুম্বইয়ের বাড়িতে, দেখুন

'ইন্ডিয়াস গট লেটেন্ট'এর উপর নিষেধাজ্ঞা চেয়ে অমিত শাহকে চিঠিঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 11, 2025 05:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).