Uttar Pradesh: ইউপিতে বড় ধাক্কা খেল বিজেপি, যোগী আদিত্যনাথের হাতছাড়া মন্ত্রী সহ তিন বিধায়ক

উত্তরপ্রদেশ নির্বাচনের আগে বড় ধাক্কা খেল বিজেপি (BJP)। উত্তরপ্রদেশের প্রভাবশালী মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য বিজেপি ছেড়ে যোগ দিলেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে

Uttar Pradesh: ইউপিতে বড় ধাক্কা খেল বিজেপি, যোগী আদিত্যনাথের হাতছাড়া মন্ত্রী সহ তিন বিধায়ক
Yogi Adityanath (Picture Credits: ANI)

উত্তরপ্রদেশ নির্বাচনের আগে বড় ধাক্কা খেল বিজেপি (BJP)। উত্তরপ্রদেশের প্রভাবশালী মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য বিজেপি ছেড়ে যোগ দিলেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে। মন্ত্রী মোর্যর দল ছাড়ার ঠিক পরেই বিজেপি ছাড়লেন আরও দুই বিধায়ক। উত্তরপ্রদেশের বান্দার বিধায়ক ব্রিজেশ প্রজাপতি, ও শাহজাহানপুরের বিধায়ক রোশন লাল ভর্মা দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে বিজেপি ছাড়ার কথা জানালেন। সব মিলিয়ে ভোটের আগে আচমকাই চাপে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আরও পড়ুন: দিল্লিতে বেসরকারি অফিস সম্পূর্ণ বন্ধের নির্দেশ, বাধ্যতামূলক হল 'ওয়ার্ক ফ্রম হোম' 

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 11, 2022 04:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).