Rahul Gandhi: কৃষক নেতাদের সঙ্গে বৈঠকের পর ফসলের নূন্যতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টির প্রতিশ্রুতি রাহুলের
ফসলের নূন্যতম সহায়ক মূল্য আদায়ের দাবিতে আন্দোলত কৃষক সম্প্রদায়ের ১২ জন নেতার সঙ্গে বুধবার বৈঠকে বসেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
মোদী ৩.০ সরকারের প্রথম বাজেটে দেশের কৃষকদের বঞ্চিত করা হয়েছে। মঙ্গলবার সংসদে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ হওয়ার পর থেকেই একে 'কুর্সি বাঁচাও বাজের' বলে প্রতিবাদে মুখরিত হয়েছে বিরোধী জোট। ফসলের নূন্যতম সহায়ক মূল্য আদায়ের দাবিতে আন্দোলত কৃষক সম্প্রদায়ের ১২ জন নেতার সঙ্গে বুধবার বৈঠকে বসেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বৈঠক শেষে লোকসভার বিরোধী দলনেতা জানালেন, কংগ্রেসের ইস্তেহারে এমএসপি বা ফসলের নূন্যতম সহায়ক মূল্যকে আইন সম্মত করার কথা উল্লেখ রয়েছে। কীভাবে এটিকে আইনি পথে বাস্তবায়িত করা যায় তা নিয়েই আলোচনা হয়েছে। এই বিষয়ে ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে কথা বলবেন বলেও জানান রাহুল।
দেখুন...
#WATCH | After meeting farmer leaders, LoP in Lok Sabha Rahul Gandhi says "In our manifesto, we have mentioned MSP with a legal guarantee. We have done the assessment and it can be implemented. We had a meeting right now where were decided that we will talk to the other leader of… pic.twitter.com/2qbnkZXR3O
— ANI (@ANI) July 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 24, 2024 02:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

