Rahul Gandhi: 'দুর্বিসহ দিন কাটাচ্ছেন কাশ্মীরি পণ্ডিতরা', প্রধানমন্ত্রীকে চিঠি রাহুল গান্ধীর

Rahul Gandhi: 'দুর্বিসহ দিন কাটাচ্ছেন কাশ্মীরি পণ্ডিতরা', প্রধানমন্ত্রীকে চিঠি রাহুল গান্ধীর
Rahul Gandhi (Photo Credit: Instagram)

ভারত জোড়ো যাত্রা শেষ করে দিল্লিতে ফিরেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।  দিল্লিতে (Delhi) ফেরার পর এবার কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandit) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন রাহুল গান্ধী। রাহুল লেখেন, ভারত জোড়ো যাত্রার সময় তিনি কাশ্মীরি পণ্ডিতদের একটি দলের সঙ্গে দেখা করেন।  উপত্যকায় তাঁরা কী দুর্বিসহভাবে দিন কাটাচ্ছেন, তা প্রকাশ করেন তাঁর কাছে। কোনও রকম নিরারাপত্তার ব্যবস্থা না করে কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকায় ফেরৎ পাঠানো কঠোর পদক্ষেপ। নিরাপত্তার ব্যাবস্থা না করে কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকায় ফেরৎ পাঠানো মানে জঙ্গিদের হাতে তাঁদের প্রাণ যাওয়া। এ বিষয়ে প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে উপযুক্ত পদক্ষেপ করেন, সে বিষয়ে চিঠিতে আবেদন জানান রাহুল গান্ধী।

আরও পড়ুন: Shatrughan Sinha: ভারত জোড়ো যাত্রা ও রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 03, 2023 08:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).