Accident Caught on Camera: মন্দিরের প্রবেশপথে দ্রুতগামী গাড়ির ধাক্কায় ছিটকে গেলেন ভক্তরা, দেখুন দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ
দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। গাড়ির ধাক্কায় মন্দিরের সিঁড়ি এবং রেলিংও ক্ষতিগ্রস্ত হয়েছে।
Accident Caught on Camera: মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের সিডকো এলাকায় বেপরোয়া গাড়ির ধাক্কায় পিষে গেলেন পাঁচজন। শুক্রবার সকালে ব্যস্ত রাস্তায় আচমকা দ্রুত গতির একটি গাড়ি সজোরে এসে ধাক্কা দেয় কয়েকজন পথচারীকে। সকাল ৯টা ১৫ নাগাদ ওই এলাকার বিখ্যাত কালা গণপতি মন্দিরের কাছে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। মন্দিরের প্রবেশপথে একটি দ্রুতগামী গাড়ি ভক্তদের ধাক্কা মেরে বেরিয়ে যায়। গাড়ির ধাক্কায় এদিক ওদিক ছিটকে পড়েন ভক্তরা। দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। গাড়ির ধাক্কায় মন্দিরের সিঁড়ি এবং রেলিংও ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্দিরের সিসিটিভি ক্যামেরাতেই ধরা পড়েছে দুর্ঘটনার চিত্র।
মন্দিরের প্রবেশপথে দ্রুতগামী গাড়ির ধাক্কা ভক্তদেরঃ
#WATCH | Speeding Car Dashes Several People In Chhatrapati Sambhajinagar#Maharashtra pic.twitter.com/7lshF2Edb4
— Free Press Journal (@fpjindia) July 4, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 04, 2025 06:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

