Accident Caught on Camera Video: পড়ুয়াকে ধাক্কা দিয়ে, বিদ্যুতের খুঁটি উপড়ে মারাত্মক দুর্ঘটনা, দেখুন শিউরে ওঠা ভিডিয়ো
প্রকাশ্য রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা (Accident)। যা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। রাজস্থানের (Rajasthan) শিকরের ওই ভয়াবহ ভিডিয়ো সামনে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। যেখানে একটি গাড়ি এক ছাত্রকে প্রথমে ধাক্কা দেয়। তারপর তড়িঘড়ি পালাতে গিয়ে বিদ্যুতের খুঁটি ধাক্কা দিয়ে, উলটে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় একটি বাইকে ধাক্কা দেওয়ার মত পরিস্থিতি তৈরি করে ওই গাড়িটি। তবে বাইকার কোনওক্রমে নিজের প্রাণ বাঁচান। যে খুঁটি উলটে ফেলে দেন ওই গাড়ি চালক, তার জেরে ওই এলাকায় বিদ্যুৎ বিপর্যয় শুরু হয়। ঘটনার পরপরই সেখানে পুলিশ পৌঁছয়। গাড়িতে হরিয়ানার নম্বর প্লেট রয়েছে। পুলিশ খবর পেতেই জোর কদমে তল্লাশি শুরু করেছে।
দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো...
सीकर के कोचिंग इलाके में हरियाणा नंबरों की एक थार का आतंक...! पहले स्टूडेंट को मारी टक्कर, फिर बिजली का पोल तोड़कर फरार...!#Rajasthan #Sikar pic.twitter.com/Z4YICwGl00
— Avdhesh Pareek (@Zinda_Avdhesh) January 8, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 09, 2025 07:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

