Woman assaulted in Palwal: পলবলে প্রকাশ্য রাস্তায় নারী নির্যাতন, ভাইরাল ভিডিও দেখে তদন্তে পুলিশ, গ্রেফতার এক
রাস্তায় বেরিয়ে সবজি কিনতে গিয়ে বিপত্তি। দুই যুবকের হাতে হেনস্থা হতে হল এক মহিলাকে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে হরিয়ানার পলবলে।
রাস্তায় বেরিয়ে সবজি কিনতে গিয়ে বিপত্তি। দুই যুবকের হাতে হেনস্থা হতে হল এক মহিলাকে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে হরিয়ানার পলবলে (Palwal)। জানা যাচ্ছে, সবজি কিনে বাড়ির দিকে যাচ্ছিল ওই নির্যাতিতা। সেই সময় পেছন থেকে দুই যুবক বাইকে করে এসে তাঁর ওপর হামলা করে। আর এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরজন এখনও পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও ওই মহিলার ওপর কেন হামলা চালানো হল, যুবকদের সঙ্গে মহিলা পূর্ব পরিচিত ছিলেন কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
Palwal: "The case of assault against a woman, captured on video. A complaint has been lodged with the police, and investigations are underway. One suspect has been arrested, while efforts to apprehend another accomplice are ongoing," says Police Officer pic.twitter.com/KTrQZpPGsx
— IANS (@ians_india) July 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 12, 2024 07:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

