Question Paper Leak: পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস করে জেলে গৃহশিক্ষক
মুম্বইয়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের জট খুলল পুলিশ। ক দিন আগে সেখানকার দ্বাদশ শ্রেণীর রসায়নের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়।
মুম্বইয়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের জট খুলল পুলিশ। ক দিন আগে সেখানকার দ্বাদশ শ্রেণীর রসায়নের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। পরীক্ষার আগেই হোয়াটসঅ্যাপে হুবহু একই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। কিন্তু কী করে ফাঁস হয়েছিল তা তদন্তের শুরুতে নেমে বুঝতে পারছিল না পুলিশ। অবশেষে গতকাল জট খোলে।
জানা যায় মালাদের এক গৃহশিক্ষক এই প্রশ্নফাঁসের মূল পান্ডা। পরীক্ষার একদিন আগেই এক হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি প্রশ্ন ফাঁস করে দেন। অভিযুক্ত গৃহশিক্ষকের নাম মুকেশ সিং যাদব। ভিলে পার্লে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
দেখুন টুইট
A tuition teacher, Mukesh Singh Yadav arrested by Vile Parle Police in connection with Class 12th Chemistry Question Paper leak. Probe reveals that he ran pvt coaching classes in Malad & leaked the question paper on a WhatsApp group before exams: Mumbai Police#Maharashtra
— ANI (@ANI) March 14, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 14, 2022 11:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

