JEE Mains Exam 2025: সর্বভারতীয় জয়েন্টে প্রথম দেবদত্তা মাঝি, অর্চিষ্মান নন্দীকে অভিনন্দন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা (মেনস)-দ্বিতীয় পর্বে বাংলার দুই কৃতী পডু়য়া দেবদত্তা মাজি ও অর্চিষ্মান নন্দী-কে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

JEE Mains Exam 2025:  সর্বভারতীয় জয়েন্টে প্রথম দেবদত্তা মাঝি, অর্চিষ্মান নন্দীকে অভিনন্দন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee (Photo Credit: Facebook)

Devdutta Majhi, Archisman Nandy: সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা (মেনস)-দ্বিতীয় পর্বে বাংলার দুই কৃতী পডু়য়া দেবদত্তা মাজি ও অর্চিষ্মান নন্দী-কে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার এই পড়ুয়াই সর্বভারতীয় জয়েন্টে ১০০ শতাংশ নম্বর পেয়েছেন। তার মধ্যে দেবদত্তা আবার মাধ্যমিকে ৭০০-র মধ্যে ৬৯৭ নম্বর পেয়ে প্রথম হন। অভিনন্দন বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী লিখলেন, " আমি খুব খুশি হয়েছি দেবদত্তার খবরটা শুনে। ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ছাত্রী। পরে উচ্চশিক্ষার জন্যও পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদে পড়া চালিয়ে গিয়েছে। পাশাপাশি ২০২২ সালে দেবদত্তা রাজ্য পরিচালিত বিদ্যাসাগর বিজ্ঞান অলিম্পিয়াডে শীর্ষ স্থান অর্জন করেছিল। দেবদত্তা ও অর্চিষ্মানকে গত বছর বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে স্মানিত করেছিলাম। ওদের সাফল্য আমাদের গর্বের বিষয় এবং রাজ্যের শিক্ষাব্যবস্থার শ্রেষ্ঠত্বের গুণমানকে প্রমাণ করে। তোমাদের দুজনকে অনেক শুভেচ্ছা। আমাদের সরকার সব সময়ই তোমাদের পাশে থাকবে।"

দেখুন মুখ্যমন্ত্রী মমতার শুভেচ্ছাবার্তা

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).