Munshi Premchand: আধুনিক হিন্দি ও উর্দু সাহিত্যের চিরস্মরণীয় কথাশিল্পী মুন্সি প্রেমচাঁদ

আধুনিক হিন্দি ও উর্দু সাহিত্যের চিরস্মরণীয় কথাশিল্পী হিসেবে আজও মানুষ স্মরণ করেন মুন্সি প্রেমচাঁদকে। অনেকে তাঁকে এই দুই ভাষার উপন্যাস সম্রাট হিসেবেও অভিহিত করেন। আজ তাঁর ৮৬তম প্রয়াণ দিবসে ভারতের বিভিন্ন জায়গার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও শ্রদ্ধা নিবেদন করছেন নানান স্তরের মানুষ।

Munshi Premchand: আধুনিক হিন্দি ও উর্দু সাহিত্যের চিরস্মরণীয় কথাশিল্পী মুন্সি প্রেমচাঁদ
মুন্সি প্রেমচাঁদ

নয়াদিল্লি: আধুনিক হিন্দি ও উর্দু সাহিত্যের চিরস্মরণীয় কথাশিল্পী হিসেবে আজও মানুষ স্মরণ করেন মুন্সি প্রেমচাঁদকে (Munshi Premchand)। অনেকে তাঁকে এই দুই ভাষার উপন্যাস সম্রাট হিসেবেও অভিহিত করেন। আজ তাঁর ৮৬তম প্রয়াণ দিবসে ভারতের বিভিন্ন জায়গার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও শ্রদ্ধা নিবেদন করছেন নানান স্তরের মানুষ। তাঁর আসল নাম ধনপত রায় শ্রীবাস্তব ( Dhanpat Rai Srivastava) হলেও ভারতীয় সাহিত্য জগতে তিনি মুন্সী প্রেমচাঁদ নামেই পরিচিতি লাভ করেছিলেন।

উত্তরপ্রদেশে জন্মানো এই বিখ্যাত মানুষটি ছোট থেকেই সাহিত্যে তাঁর উপস্থিতির কথা জানান দিয়েছিলেন। অত্যন্ত সহজ-সরল ভাষায় সমাজের সমস্ত অন্যায়, অত্যাচার, দুর্নীতি, ভণ্ডামি ও গরিবের উপর বড়লোকের অত্যাচারের কাহিনী ফুটিয়ে তুলতে সক্ষম ছিলেন তিনি। খুব সহজেই তৎকালীন সময়ের সাধারণ মানুষের আশা-আকাঙ্খার কথা ফুটে উঠতে দেখা গেছে তাঁর বলিষ্ঠ লেখনীতে। আসলে ছোটবেলা থেকে চরম দারিদ্র ও অভাবের কারণে প্রত্যক্ষ করেছিলেন জীবনের কঠিন ও কঠোর রূপ। আর তাই সমাজের উপরতলার মানুষের থেকে দরিদ্র ও অসহায় মানুষের চোখের জল বেশি ভাবাতো তাঁকে। এর ফলে হিন্দি ও উর্দু ভাষায় লেখা তাঁর উপন্যাস ও গল্পগুলিতে সমাজের যে বাস্তবচিত্র (realism) ফুটে উঠতে দেখা যায়। তা আর কারও লেখাতেই সেভাবে চোখে পড়ে না। ১৯৩৬ সালের ৮ অক্টোবর বারাণসীতে প্রয়াত হন এই মহান সাহিত্যিক। আমরা তাঁকে সশ্রদ্ধ প্রণাম জানাই।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 08, 2022 01:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).