Banu Mushtaq on Dussehra: ‘সংস্কৃতি ও ঐক্যের উদযাপন’, উচ্চ আদালত ও শীর্ষ আলাদতের রায়ে দশেরা উৎসবের উদ্বোধন করলেন বানু মুশতাক

অবশেষে দশেরা উৎসবের উদ্বোধন করলেন আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী লেখিকা বানু মুশতাক।

Banu Mushtaq on Dussehra: ‘সংস্কৃতি ও ঐক্যের উদযাপন’, উচ্চ আদালত ও শীর্ষ আলাদতের রায়ে দশেরা উৎসবের উদ্বোধন করলেন বানু মুশতাক
Banu Mushtaq inaugurates the Dussehra festival (Photo Credit: X)

নয়াদিল্লি: কার্নাটকের মাইসুরুতে (Mysuru) বিখ্যাত দশেরা উৎসবের (Dussehra Festival) উদ্বোধন করলেন আন্তর্জাতিক বুকার প্রাইজ (International Booker Prize) বিজয়ী লেখিকা বানু মুশতাক (Banu Mushtaq)। উদ্বোধন অনুষ্ঠান চামুন্ডি হিলসের উপরে অবস্থিত শ্রী চামুন্ডেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বানু মুশতাকের সাথে ছিলেন কার্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, রাজ্যের কয়েকজন মন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তা।

আরও পড়ুন: Durga Puja 2025: মহালয়ার দিন থেকেই প্যান্ডাল হপিং শুরু, বাঙালির দুর্গা ঠাকুর এবার জগন্নাথ মন্দিরেও অধিষ্ঠিত হচ্ছেন, দেখুন ভিডিয়ো

উল্লেখ, বিজেপি নেতারা দশেরা উৎসবে বানু মুশতাকের আমন্ত্রণ বাতিলের দাবিতে কার্নাটক হাইকোর্টে একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (PIL) দায়ের করেন। ১৫ সেপ্টেম্বর হাইকোর্ট এই আবেদন খারিজ করে, বলে যে দশেরা শুধু ধর্মীয় নয়, বরং রাজ্যের সাংস্কৃতিক উৎসব। পরবর্তীতে, বিজেপি নেতা সুপ্রিম কোর্টে আবেদন করেন। ১৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টও এই PIL খারিজ করে দেয়। আজ মাইসুরু দশেরা উদযাপনের উদ্বোধন করতে গিয়ে বললেন বুকার বিজয়ী বানু মুশতাক বলেন, এটি ‘সংস্কৃতি ও ঐক্যের উদযাপন।’

দশেরা উৎসবের উদ্বোধন করলেন বানু মুশতাক

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 22, 2025 01:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).