Rajouri Fire: রাজৌরির জঙ্গলে লাগল আগুন, ৫-৬ ঘন্টার পর পরিস্থিতি এল নিয়ন্ত্রণে, দেখুন ভিডিয়ো
ফের জম্মু-কাশ্মীরের জঙ্গল এলাকায় অগ্নিকাণ্ড। শনিবার বিকেলে রাজৌরির জঙ্গলে লাগল আগুন।
ফের জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) জঙ্গল এলাকায় অগ্নিকাণ্ড। শনিবার বিকেলে রাজৌরির জঙ্গলে লাগল আগুন। খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে দমকল বাহিনী ও বনদফতরের আধিকারিকরা। প্রায় ৫ থেকে ৬ ঘন্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে এল পরিস্থিতি। যদিও এখনও বেশকিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। এক বনবিভাগের আধিকারিক জানান, এদিন বিকেল সাড়ে ৪টৈ নাগাদ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। জানানো হয় দমকল বিভাগেও। দীর্ঘক্ষণ চেষ্টার পর আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে। যদিও আগুন লাগার আসল কারণ এখনও জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছে আধিকারিকরা।
দেখুন ভিডিয়ো
#WATCH | J&K | Rajouri block forest officer Asif Mehmood says, "This fire broke out at around 4:30 PM, and as soon as we got the inputs, we reached the spot and started extinguishing the fire. We are making full efforts to douse the fire. The fire spread over around 1 km." https://t.co/lz3GVmz485 pic.twitter.com/CtOsLXXz3M
— ANI (@ANI) May 17, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 17, 2025 11:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

