Burhanpur Fire: মধ্যপ্রদেশে একটি মিলে্ ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা, দেখুন ভিডিয়ো
ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। গত শনিবারই কাটনিতে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। গত শনিবারই কাটনিতে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই রেশ কাটতে না কাটতে এবার বুরহানপুরের (Burhanpur Fire) একটি মিলে আগুন লাগে। জানা যাচ্ছে, এদিন বিকেল ৬টা ৩৫ নাগাদ দমকল দফতরে খবর যায়। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে দুটি ইঞ্জিন পাঠানো হয়। তবে আগুন ভয়াবহতা দেখে পরে আরও বেশ কয়েকটি ইঞ্জিন পাঠানো হয়। তবে ততক্ষণে আগুনের গ্রাসে চলে গিয়েছে কারখানার একাংশ। বেশ কয়েকঘন্টার চেষ্টায় আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে। যদিও আগুন লাগার কারণ স্পষ্ট নয়। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
দেখুন ভিডিয়ো
Burhanpur, Madhya Pradesh: A massive fire broke out at BT Mill. The cause of the fire remains unknown. Fire brigades and police forces rushed to the scene, and efforts are ongoing to bring the situation under control. pic.twitter.com/NqoWMrcumm
— IANS (@ians_india) June 8, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 08, 2025 10:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

