Mandsaur Fire: আগুনে জ্বলছে প্রধানমন্ত্রী জল জীবন মিশনের জন্য আনা একাধিক জিনিসপত্র, মান্দসৌরে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মাথায় হাত প্রশাসনের
মধ্যপ্রদেশের মান্দসৌরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আর সেই আগুনে পুড়ে ছাঁই হল জল জীবন মিশন প্রকল্পের জন্য আনা একাধিক পাইপ ও অনান্য যন্ত্রাদি।
মধ্যপ্রদেশের মান্দসৌরে (Mandsaur) বিধ্বংসী অগ্নিকাণ্ড। আর সেই আগুনে পুড়ে ছাঁই হল কেন্দ্রের জল জীবন মিশন (Jal Jeevan Mission) প্রকল্পের জন্য আনা একাধিক পাইপ ও অনান্য যন্ত্রাদি। জানা যাচ্ছে, শক্করখেদি গ্রামে বসার কথা ছিল এই পাইপ। আর সেই কারণেই স্থানীয় এলাকায় একটি স্টোরেজ ইউনিট খোলা হয়েছিল। কিন্তু বৃবস্পতিবার রাতে সেই ইউনিটেই ভয়াবহ আগুন লাগে। যার জেরে নষ্ট হয় কয়েক কোটি টাকার জিনিসপত্র। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছে দমকলের একাধিক গাড়ি। কিন্তু ঘটনাস্থলে এত পরিমাণে দাহ্য বস্তু ছিল যে মুহূর্তের মধ্যে তা পুড়ে ছাঁই হয়ে যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিপুল পরিমাণে ক্ষতির হয়েছে বলে অনুমান করছে স্থানীয় প্রশাসন। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও কিছু জানা যায়নি।
দেখুন ভিডিয়ো
#WATCH | Mandsaur, Madhya Pradesh | A massive fire broke out at a storage unit in Shakkarkhedi village where pipes scheduled to be used under the government's Jal Jeevan Mission were kept. Efforts to douse the fire are underway. pic.twitter.com/82vnNQQDco
— ANI (@ANI) March 27, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 27, 2025 10:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

