Pune: নদী বাঁধের সেতুতে আচমকাই বেড়েছে জলস্তর, ভেসে যাওয়া এক বাইক আরোহীকে উদ্ধার করল পুলিশ, দেখুন ভিডিয়ো
বিগত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে। পুনে, নাসিক সহ একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে।
বিগত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে। পুনে (Pune), নাসিক সহ একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। এরমধ্যেই ফুলেফেঁপে উঠেছে পুনের মুলা-মুঠা নদী। আর সেই নদীর জলস্তর এতটাই বেড়েছে যে প্লাবিত হয়েছে সেতু সংলগ্ন বাঁধ। যার ফলে জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সেতুতে চলাচল। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে নদীর জল যখন ব্রিজ ছুঁয়েছে সেই সময় এক বাইক আরোহী রাস্তা পারাপার করতে যাচ্ছিল। কিন্তু জলের তোড়ে সে মাঝপথে আটকে পড়ে। তখন স্থানীয় পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
দেখুন ভিডিয়ো
Pune, Maharashtra: A man trapped on a dam bridge in Mula-Mutha river due to rising water levels was rescued by police pic.twitter.com/eIm7kvmD9m
— IANS (@ians_india) June 19, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 19, 2025 10:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

