Delhi: ঝড়বৃষ্টির মাঝে উপড়ে যাওয়া ইলেকট্রিক পোস্ট মাথায় পড়ে মৃত্যু প্রতিবন্ধী যুবকের, ঘটনাস্থলে দিল্লি পুলিশ
প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে দিল্লির বিভিন্ন এলাকায়। আর এই দুর্যোগের মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। রাস্তা পার হতে গিয়ে তারের খুঁটিতে চাপা পড়ে মৃত্যু হল এক প্রতিবন্ধী যুবকের।
প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে দিল্লির বিভিন্ন এলাকায়। আর এই দুর্যোগের মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। রাস্তা পার হতে গিয়ে তারের খুঁটিতে চাপা পড়ে মৃত্যু হল এক প্রতিবন্ধী যুবকের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হজরত নিজামুদ্দিন (Hazrat Nizamuddin) এলাকায়। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, বিশেষভাবে সক্ষম ব্যক্তিটি ক্রাচের সাহায্যে রাস্তা পারাপার করার সময়ই বিপত্তিটি হয়। জানা যাচ্ছে, আহত যুবকের মাথায় ইলেকট্রিক খুঁটির ধাতব অংশটি পড়ে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
দেখুন ভিডিয়ো
Delhi: A man died in Hazrat Nizamuddin area after a pole fell on his head during a storm. The incident is under investigation pic.twitter.com/VejTkAevSL
— IANS (@ians_india) May 21, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 21, 2025 11:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

