Patna: ছিনতাই বাজেদের গুলিতে মৃত্যু বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতির
গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। বাধা দিতে গেলে তাঁকে গুলি করা হয়। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর।
নয়াদিল্লিঃ মর্মান্তিক! ছিনতাই বাজেদের গুলিতে মৃত্যু বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি(Former BJP Mandal President) মুন্না শর্মার(Munna Sharma)। ঘটনাটি ঘটেছে বিহারের(Bihar) পাটনায়(Patna)। জানা গিয়েছে, রাতের অন্ধকারে তাঁর উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। বাধা দিতে গেলে তাঁকে গুলি করা হয়। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। চক থানার এসএইচও শশী কুমার রানা বলেন, "আমরা সোমবার ভোর ৬.১৫ নাগাদ খবর পাই। একটি রেস্তোরাঁর সামনে মুন্না শর্মাকে আক্রমণ করে দুষ্কৃতীরা। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। আমাদের হাতে গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। তা খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চলছে।"
ছিনতাই বাজেদের গুলিতে মৃত্যু বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতির
#WATCH | Patna, Bihar: A former BJP mandal president, Munna Sharma was shot by criminals while he reportedly resisted a chain snatching. He died under treatment.
Chowk Police Station SHO Shashi Kumar Rana says, "We received information around 6.15 am that a man, Munna Sharma… pic.twitter.com/kb6YZxYi7P
— ANI (@ANI) September 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

