Gujarat Fire: সোনার দোকানে ভয়াবহ আগুন! দমকল বাহিনীর চেষ্টায় ঘন্টাখানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে
দিনেদুপুরে বিধ্বংসী আগুন লাগল একটি সোনার দোকানে। ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat) নাদিয়াদ এলাকার সন্ত বাজারে। জানা যাচ্ছেে, শনিবার হঠাৎই দোকানের ভেতর থেকে ধোঁয়া দেখতে পান কর্মীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হল দমকল বিভাগে। এবং কর্মীরাও আতঙ্কে দোকান থেকে বেরিয়ে পড়েন। এরপর আগুন পুরো দোকানে ছড়িয়ে যায়। ঘটনাস্থলে দমকলের গাড়ি আসে। ঘন্টাখানেকের মধ্যে অবশ্য আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে একাধিক মুূল্যবান গয়না আগুনে পুড়ে যায়। যার ফলে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিক ও কর্মীদের। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। অন্যদিকে, এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
Gujarat: A fire broke out in a shop that makes gold and silver jewelry in Santh Bazaar, Nadiad. Firefighters gained control over the fire. pic.twitter.com/7gi4TtkeqO
— IANS (@ians_india) May 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 11, 2024 02:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

