Haydrabad: গরু পাচারকারীর হামলায় জখম গো-রক্ষক, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি যুবক
গরু পাচার রুখতে গিয়ে দুষ্কৃতীদের হামলায় আহত গো-রক্ষক। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার হায়দরাবাদের রাচাকোন্ডা থানার অন্তর্গত ঘাটকেসার এলাকায়।
গরু পাচার রুখতে গিয়ে দুষ্কৃতীদের হামলায় আহত গো-রক্ষক। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার হায়দরাবাদের (Haydrabad) রাচাকোন্ডা থানার অন্তর্গত ঘাটকেসার এলাকায়। গুলিবিদ্ধ অবস্থায় প্রশান্ত ওরফে সোনু ভর্তি স্থানীয় সরকারী হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যাচ্ছে, আহত যুবক বাল্মীকি সম্প্রদায়ের। এদিন গরু পাচারকারী মাফিয়াদের সঙ্গে তাঁর বচসা হয়। সেই বচসার মধ্যেই একজন সোনুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাতেই গুরুতর আহত হয় সে। অভিযুক্ত ব্যক্তি এইএমআইএমের নেতা বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের।
দেখুন ভিডিয়ো
#WATCH | Hyderabad, Telangana: A cow vigilante, Sonu was shot allegedly by a cow smuggling mafia in Ghatkesar area under Rachakonda Police Station limits. Sonu is admitted to a hospital with a bullet injury.
Visuals from outside the hospital where he is admitted. pic.twitter.com/7frMsuoSCe
— ANI (@ANI) October 22, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 23, 2025 12:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

