Himachal Pradesh: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলের গ্রাম, হতাহত অনেকে, জারি রয়েছে উদ্ধারকাজ
গত দুদিন ধরে হিমাচল প্রদেশে শুরু হয়েছে মেঘভাঙা বৃষ্টি। মঙ্গলবারও বিভিন্ন জায়গায় অব্যাহত ভূমিধসের ঘটনা।
গত দুদিন ধরে হিমাচল প্রদেশে (Himachal Pradesh) শুরু হয়েছে মেঘভাঙা বৃষ্টি। মঙ্গলবারও বিভিন্ন জায়গায় অব্যাহত ভূমিধসের ঘটনা। এদিন কিন্নৌর জেলার পাহাড়ি এলাকা রাকচাম গ্রামে ভূমিধস হয়েছে। ধসের জেরে কার্যত তলিয়ে গিয়েছে একাধিক ঘরবাড়ি। হতাহত কতজন হয়েছে, সেই বিষয়ে এখনও কিছু জানা যাচ্ছে না। বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছে। বিগত দুদিনে হড়পা বান ও ভূমিধসে সেরাজ, কারসোগ, মান্ডি এবং ধরমপুর সহ একাধিক জায়গায় বিপর্যস্ত। অবরুদ্ধ হয়ে পড়েছে কিতারপুর-মানালি জাতীয় সড়ক। এখনও পর্যন্ত হিমাচল প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত্যু হয়েছে ৪ জনের। নিখোঁজ ২০ জনেরও বেশি।
দেখুন ভিডিয়ো
Himachal Pradesh: A cloudburst occurred on the hillside opposite Rakchham village in Kinnaur district
(Video Source: District Disaster Management Authority, Kinnaur) pic.twitter.com/qTodGHA8Y8
— IANS (@ians_india) July 1, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 01, 2025 10:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

