Akash Anand: যোগী সরকার তালিবান রাজ চালাচ্ছেন, মায়াবতীর ভাইপোর মন্তব্য নিয়ে মামলা দায়ের

সীতাপুরের জনসভায় বিজেপিকে চোরেদের দল বলে কটাক্ষ করায় বিএসপি প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দের বিরুদ্ধে মামলা দায়ের করা হল।

Akash Anand: যোগী সরকার তালিবান রাজ চালাচ্ছেন, মায়াবতীর ভাইপোর মন্তব্য নিয়ে মামলা দায়ের
Photo Credits: ANI

সীতাপুরের জনসভায় বিজেপিকে চোরেদের দল, যোগী আদিত্যনাথের সরকার তালিবান শাসন চালাচ্ছে বলে কটাক্ষ করায় বিএসপি প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দের বিরুদ্ধে মামলা দায়ের করা হল। আকাশ আনন্দের বিরুদ্ধে বিজেপি কর্মী-সমর্থকদের ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠেছে। আকাশ আনন্দের পাশাপাশি বিএসপি-র আরও চার নেতার বিরুদ্ধেও মামলা দায়ের হয়। সীতাপুরের এই সভায় দাঁড়িয়ে আকাশ আনন্দ অভিযোগ করেন, বিজেপি শুধু চোরেদের দল নয়। ইউপি-র বিজেপি সরকার বিশ্বাসঘাতক। সঙ্গে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তালিবান শান চালাচ্ছেন বলেও আকাশ আনন্দ অভিযোগ করেন।

ইউপি-তে অন্তত দশটি আসনে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই বহুজন সমাজ পার্টি-র সঙ্গে। গতবার অখিলেশ যাদবের এসপি-র সঙ্গে জোট গড়ে লড়েছিল মায়াবতীর বিএসপি। কিন্তু এবার মায়াবতী একাই রাজ্যের সব কটা আসনে লড়ছেন। সেখানে কংগ্রেস ও এসপি-র সঙ্গে আসন সমঝোতা হয়েছে।

দেখুন খবরটি

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 28, 2024 10:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).