Uttar Pradesh: যোগীরাজ্যেও তৈরি হচ্ছে ভুয়ো নথিপত্র, তল্লাশি অভিযানে আটক ৮ অভিযুক্ত
শুধু বাংলা নয়, বিজেপি শাসিত রাজ্যেও অনুপ্রবেশকারীদের থেকে টাকা নিয়ে তৈরি করা হচ্ছে জাল নথিপত্র। বিগত কয়েকমাসে এমন উদাহরণ বিভিন্ন রাজ্যেই দেখা গিয়েছে।
শুধু বাংলা নয়, বিজেপি শাসিত রাজ্যেও অনুপ্রবেশকারীদের থেকে টাকা নিয়ে তৈরি করা হচ্ছে জাল নথিপত্র। বিগত কয়েকমাসে এমন উদাহরণ বিভিন্ন রাজ্যেই দেখা গিয়েছে। এবার উত্তরপ্রদেশেও (Uttar Pradesh) সন্ধান মিলল এমনই একটি চক্রের। শুক্রবার গভীর রাতে শাহরানপুরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে আটক করা হয়েছে কমপক্ষে ৮ জনকে। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে জাল নথি বানানোর মেশিন, একাধিক আধার কার্ড, পাসপোর্ট সহ ভুয়ো নথি, ল্যাপটপ, কম্পিউটৈার উদ্ধার হয়েছে। গোপনসূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল এবং অ্যান্টি-টেরোরিস্ট স্কোয়াডের অফিসাররা যৌথভাবে শাহরানপুরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছে।
দেখুন পোস্ট
#WATCH | Lucknow | The Uttar Pradesh Anti-Terrorism Squad (ATS) on Thursday busted an interstate racket involved in making fake Aadhaar cards and other Indian identity documents for Rohingyas, Bangladeshi nationals, Nepalis, and other foreigners living illegally in India.… https://t.co/FpTjA57MaM pic.twitter.com/ZgdbEpeErm
— ANI (@ANI) August 22, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 23, 2025 08:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

