Migratory Birds: উদ্বেগ বাড়াচ্ছে পরিযায়ী পাখিদের মৃত্যু, শীতের আগেই চিকিৎসা শুরু

মূলত এভিয়ান বোটুলিজমের শিকার হয়ে পরিযায়ী পাখিরা মারা যাচ্ছে। এটি এক ধরণের মাটির ব্যাকটেরিয়া। যা পাখিদের পক্ষাঘাত ও মৃত্যুর কারণ।

Migratory Birds: উদ্বেগ বাড়াচ্ছে পরিযায়ী পাখিদের মৃত্যু, শীতের আগেই চিকিৎসা শুরু
Migratory Birds (Photo Credits: ANI)

শীতের মরশুম (Winter Season) মানেই নদী, হ্রদ, জলাশয়ের ধারে পরিযায়ী পাখিদের (Migratory Birds) আনাগোনা। তবে রাজস্থানের (Rajasthan) সম্ভার হ্রদে উদ্বেগ বাড়াচ্ছে পরিযায়ী পাখির মৃত্যু সংখ্যা। অসুস্থ হয়ে কিংবা স্বাভাবিক কারণে বাড়ছে পরিযায়ী পাখির মৃত্যু। নওয়ান মহকুমা আধিকারিক জিতু কুলহারি জানাচ্ছেন, এখনও অবধি সম্ভার হ্রদে ৫২০টি পরিযায়ী পাখি মারা গিয়েছে। যার মধ্যে ২০১৯ সালে সবচেয়ে বেশি মৃত্যু সংখ্যা লক্ষ্য করা গিয়েছে। অসুস্থ অবস্থায় ২৩৫টি পাখিকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি বন দফতরের নজরে আসতেই পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। পরিযায়ী পাখিদের উপর নজর রাখা, তাদের বিভিন্নরকম অসুখ নিয়ে পরীক্ষা করা, অসুস্থ পাখিদের উদ্ধার করে তাদের চিকিৎসা করা ইত্যাদি নানা উপায়ে পরিযায়ী পাখিদের সংরক্ষণের যাবতীয় চেষ্টা চলছে। জানা যাচ্ছে, মূলত এভিয়ান বোটুলিজমের (Avian Botulism) শিকার হয়ে পরিযায়ী পাখিরা মারা যাচ্ছে। এটি এক ধরণের মাটির ব্যাকটেরিয়া। যা পাখিদের পক্ষাঘাত ও মৃত্যুর কারণ।

চিকিৎসার পর ছেড়ে দেওয়া হচ্ছে পরিযায়ী পাখিদের... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 09, 2024 09:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).