Assam Earthquake: প্রধানমন্ত্রী মোদীর অসম সফরের মাঝে ৫.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প উদলগুড়িতে, কম্পন উত্তরবঙ্গেও

অসমের উদলগুড়িতে ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্র ৫.৮। বিকেল ৪টে ৪১ মিনিটে এই ভূমিকম্পটি হয়। সেই সময় অসমের গুয়াহাটিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের উদালগুড়ি জেলায় ভূমিকম্পের উৎসস্থল শনাক্ত করেছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)।

Assam Earthquake: প্রধানমন্ত্রী মোদীর অসম সফরের মাঝে ৫.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প উদলগুড়িতে, কম্পন উত্তরবঙ্গেও
Earthquake Alert on Mobile

Assam Earthquake: অসমের উদলগুড়িতে ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্র ৫.৮। বিকেল ৪টে ৪১ মিনিটে এই ভূমিকম্পটি হয়। সেই সময় অসমের গুয়াহাটিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের উদালগুড়ি জেলায় ভূমিকম্পের উৎসস্থল শনাক্ত করেছে জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)। রবিবার ভোররাতে এই ভূমিকম্প অনুভূত হয়। অসমের উদালগুড়ি শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে ভূমিকম্পের উতপত্তিস্থল। এর ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হয়েছে প্রায় অক্ষাংশ ২৬.৭৩° উত্তর ও দ্রাঘিমাংশ ৯২.৩১° পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ৫ কিলোমিটার, যা অগভীর হিসেবে ধরা হয়।

ভূমিকম্পপ্রবণ হিমালয়ের পাদদেশ বরাবর ভারতীয় ও ইউরেশীয় প্লেটের সংঘর্ষজনিত টেকটোনিক প্রভাবেই এই কম্পন ঘটেছে বলে বিশেষজ্ঞদের মত। অসমের গুয়াহাটি সহ বিস্তীর্ণ এলাকা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, উত্তরবঙ্গ ও ভুটানেও এই কম্পন অনুভূত হয়েছে। তবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অসমে ভয়াবহ ভূমিকম্প

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 14, 2025 05:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).