Chhattisgarh: বীজাপুরের জঙ্গল থেকে আটক ২৬ জন মাওবাদী, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র, মাথার দাম ছিল লক্ষাধিক টাকা

ফের মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য পেল ছত্তিশগড় প্রশাসন। বৃহস্পতিবার বীজাপুরের জঙ্গল থেকে আটক ২৬ জন মাওবাদী।

Chhattisgarh: বীজাপুরের জঙ্গল থেকে আটক ২৬ জন মাওবাদী, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র, মাথার দাম ছিল লক্ষাধিক টাকা
Maoist, Representational Image (Photo Credit: ANI)

ফের মাওবাদী দমন অভিযানে বড়সড় সাফল্য পেল ছত্তিশগড় (Chhattisgarh) প্রশাসন। বৃহস্পতিবার বীজাপুরের জঙ্গল থেকে আটক ২৬ জন মাওবাদী। যাঁদের মধ্যে ৬ জন ছিল নকশাল নেতা। তাঁদের মাথার দাম সম্মিলিতভাবে ছিল ১৩ লক্ষ টাকা। জানা যাচ্ছে, এদিন গোপনসূত্রে খবর পেয়ে বীজাপুরের গভীর জঙ্গলে অভিযান চালায় রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় জওয়ানদের যৌথ বাহিনী। আর তাতেই মেলে সাফল্য। গভীর জঙ্গলে মাওবাদীদের ডেরা ঘিরে ফেলে বাহিনী। আর তারপরেই ২৬ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে অনেকেই মিলিটিয়া কমান্ডার ও সদস্য ছিলেন। তাঁদের থেকে উদ্ধার হয় বন্দুক, আইইডি বিস্ফোরক, বোম, বোমা বানানোর সরঞ্জান, নকশালি জিনিসপত্র। এখনও ওই এলাকায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 11, 2025 07:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).