Haridwar Shocker: হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, তালা বন্ধ শৌচালয় থেকে উদ্ধার দেহ

ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে তদন্ত আরও এগোবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা।

Haridwar Shocker: হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, তালা বন্ধ শৌচালয় থেকে উদ্ধার দেহ
Representative Image (Photo Credit: File)

নয়াদিল্লিঃ হাসপাতালে নার্সের (Nurse) রহস্যমৃত্যু(Unnatural Death)। হাসপাতালের(Hospital) শৌচালয় থেকে উদ্ধার দেহ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে হরিদ্বারের একটি বেসরকারি হাসপাতালে। মৃত নার্সের নাম সালোনি সিং। বয়স ২৩। জামালপুর গ্রামের বাসিন্দা তিনি। ওই হাসপাতেলেই কর্মরত ছিলেন। শনিবার হাসপাতালের একটি বন্ধ শৌচালয় থেকে মেলে দেহ। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে মৃতার পরিবার। কর্মরত অবস্থায় নিখোঁজ হয়ে গিয়েছিলেন ওই তরুণী। দু'দিন পর মেলে তাঁর দেহ। ইতিমধ্যেই এই ঘটনায় খুনের মামলা রুজু করেছে মৃতার পরিবার। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে তদন্ত আরও এগোবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকেরা। নিহত তরুণীর সহকর্মীদের সঙ্গে কথা বলেছে পুলিশ।

হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, তালা বন্ধ শৌচালয় থেকে উদ্ধার দেহ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 16, 2025 02:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).