Akhnoor Bus Accident: জম্মুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২২! আশঙ্কাজনক ২, চিকিৎসা চলছে ৭২ জনের
জম্মুর আখনুরে (Akhnoor) গত বৃহস্পতিবার মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২২ জন। জানা যাচ্ছে, চিকিৎসা চলাকালীন ১ জনের মৃত্যু হয়েছে। জম্মুর সরকারি হাসাপাতালের চিকিৎসক জানিয়েছেন, আশঙ্কাজনক অবস্থায় রয়েছে আরও ২ জন। তাঁদের আইসিইউ-তে রাখা হয়েছে। চিকিৎসা চলছে আরও ৭২ জনের। ভয়াবহ এই দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। অন্যদিকে আহতদের ৫০ হাজার করে টাকা দেওয়া হবে। প্রসঙ্গত, আখনুরের তন্দ্রায় একটি যাত্রী বোঝাই বাস খাঁদে পড়ে এই ঘটনাটি ঘটে। আহতদের ভর্তি করা হয়েছে জম্মু সরকারি হাসপাতালে।
#WATCH | Jammu: On Akhnoor bus accident, Principal, Government Hospital, Jammu, Dr Ashutosh Gupta says, "It was a tragic accident...72 patients are undergoing treatment...Unfortunately, 22 people lost their lives...Two patients are in ICU and we hope we will be able to save… https://t.co/QxP1DZ0yzs pic.twitter.com/8yzr82eEBf
— ANI (@ANI) May 31, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 31, 2024 12:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

