Thane Car accident:গাড়ির ধাক্কায় মৃত্যু ২১ বছরের বাইকআরোহীর, পলাতক অভিযুক্ত চালক

ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই সিসিটিভি ফুটেজ ঘেঁটে অভিযুক্তের নাগাল পাওয়ার চেষ্টা করা হচ্ছে।

Thane Car accident:গাড়ির ধাক্কায় মৃত্যু ২১ বছরের বাইকআরোহীর, পলাতক অভিযুক্ত চালক
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নয়াদিল্লিঃ গাড়ির ধাক্কায় মৃত্যু ২১ বছরের বাইকআরোহীর(Biker)। সোমবার ঘটনাটি ঘটেছে থানের(Thane) নিতীন জংশনে। মৃতের নাম দর্শন শশীধর হেজ। বয়স ২১। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে দর্শনকে ধাক্কা মারে একটি তীব্র গতিতে থাকা গাড়ি(Speeding Car)। প্রত্যক্ষ্যদরশীদের মতে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সঙ্গে-সঙ্গে ঘটনাস্থল থেকে পালায় অভিযুক্ত গাড়ির চালক। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে নেউপাদা থানার পুলিশ। অজ্ঞাত পরিচয় ব্যাক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(২), ২৮১ এবং ১২৫ (B) ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই সিসিটিভি ফুটেজ ঘেঁটেঅভিযুক্তের নাগাল পাওয়ার চেষ্টা করা হচ্ছে।

গাড়ির ধাক্কায় মৃত্যু ২১ বছরের বাইকআরোহীর

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 22, 2024 07:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).