Cow Attack in Nashik: হঠাৎ আক্রমণ, গরুর গুঁতোয় মৃত্যু বৃদ্ধের, আহত আরও ১

পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় ওই বৃদ্ধের।

Cow Attack in Nashik: হঠাৎ আক্রমণ, গরুর গুঁতোয় মৃত্যু বৃদ্ধের, আহত আরও ১
ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

মহারাষ্ট্রের (Maharashtra) নাশিকে (Nashik) মর্মান্তিক ঘটনা। রাস্তার গরুর গুঁতোয় মৃত্যু এক বৃদ্ধের। উদ্ধার গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে নাশিকের একটি রাস্তায়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একটি বাইকে চেপে দু'জন ব্যক্তি এসে থামলেন। পাশেই ঘোরাফেরা করছিল দু'টি গরু। আচমকা বাইকের সামনে থাকা ব্যক্তিকে গুঁতোয় সে। কোনওরকমে পালিয়ে বাঁচেন ওই ব্যক্তি। এরপর বাইকের পিছনে থাকা বৃদ্ধকে গুঁতিয়ে ফেলে দেয় গরুটি। রাস্তায় পড়ে গেলে অন্য আর একটি গরু তাঁকে আক্রমণ করে। শরীরের উপর দাঁড়িয়ে সিং দিয়ে গুঁতিয়ে বৃদ্ধকে আঘাত করে সে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় ওই বৃদ্ধের।

 হঠাৎ আক্রমণ, গরুর গুঁতোয় মৃত্যু বৃদ্ধের, আহত আরও ১

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 25, 2025 03:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).